বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এ ছবি মুক্তির পর দর্শকের সাড়ায় মুগ্ধ ছবি সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান।

সেই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করে, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলী কি ছবিটা দেখেছিল দেখে থাকলে তার রিয়্যাকশনটা কী ছিল।

প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতোক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলে ব্যাপারটা উরাধুরাই ছিল।

এ সময় বুবলীর বিষয়ে প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফীকে জিজ্ঞেস করেন বুবলি কে। এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খান কে। বুবলি কি সিনেমাটি দেখেছে? পাশ থেকে মিমি রায়হান কে বলছে বুবলি কে? এটা আজকের সেরা বিনোদন।‘

ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক শাকিব খানকে জিজ্ঞেস করলো ‘বুবলী কি সিনেমাটি দেখেছে?’ পাশ থেকে মিমি আবার রাফিকে জিজ্ঞেস করলো, বুবলি কে? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে রাফী মিমি’কে কী উত্তর দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর