বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

Reporter Name / ১৯৫ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। হঠাৎ করেই ফেসবুকে দেশ ছাড়ার খবর জানালেন তিনি। মাহিয়া মাহি, এবার পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক

ফেসবুকে মাহি লিখেছেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” পোস্টে লোকেশন হিসেবে উল্লেখ করেছেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। তার এই পোস্টে অনেকেই ধরে নিচ্ছেন, মাহি হয়তো দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়ছেন। একটি সংবাদমাধ্যমে মাহি বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ কিছুদিন বেশ আলোচনায় ছিলেন মাহি। দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার পর রুপালি পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। সর্বশেষ তাকে দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে। ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মাহিমা মাহি। সুত্র: চ্যানেল২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর