বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিয়ে শেষে শ্বশুরবাড়ি না গিয়ে সরাসরি পরীক্ষাকেন্দ্রে

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিয়ের পরের দিনই পরীক্ষা, তাই বিয়ে সেরে সেই পোশাকেই পরীক্ষা দিতে ছুটলেন কনে খুশবু রাজপুত। কনের সেই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্য ভাইরাল। কনের শ্বশুর বাড়ির সদস্যরাই উদ্যোগী হয়ে তাকে পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির এক বিশ্ববিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পরের দিন সকালে কনে দুই পরিবারের সামনে পরীক্ষা দিতে যাওয়ার কথা বলেন। কনের এ কথা কোনো রকম আপত্তি জানাননি তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার আগে পরীক্ষা দিতে গেলেন কনে, আর তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন তার দেবররা। খুশবু রাজপুত ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রী।

কনের বেশে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন খুশবু। ছাত্রীর এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। পরীক্ষা সেরে বাড়ি ফিরে বিয়ের পরবর্তী পর্যায়ের সমস্ত আচার ও নিয়ম পালন করেছেন তিনি। তারপরই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করেন।

খুশবু বলেন, ‘বিয়ের নিয়মকানুন ঘণ্টা দুয়েক পরে করলেও কিছু ক্ষতি হবে না। তবে পরীক্ষা দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমার আফসোস থেকে যেত সারা জীবন। আমার পরিবারের লোকজন আমার কথা বুঝেছেন। তারা সব সময় আমার পাশে ছিলেন, আমায় সাহায্য করেছেন পদে পদে। আমি সব মেয়ের কাছেই অনুরোধ করব বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর