বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ হাইকমিশনের

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মহিলা কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি/সমঝোতা স্মারক (MOU) নাই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মহিলা কর্মীদের বিভিন্ন ভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি মহিলা কর্মীগণকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা/অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে। এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশি মহিলা কর্মীগণের আর্থিক/মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

নারী কর্মীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ

‘এছাড়া, এ ধরনের কর্মকান্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে মহিলা কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি / সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি মহিলাদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর