বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১০৭ কোটি ডলার

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

 ডিসেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭১৩ কোটি টাকা ৯৮ লাখ ১৫ হাজার টাকা।

(প্রতি ডলার ১০৯ টাকা ৭০ পয়সা হিসাবে)। তথ্য অনুযায়ী, এটি আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি।

রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ‍৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর