বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে গণধর্ষণ, আ’লীগ সভাপতি গ্রেফতার

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগে চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নে গণধর্ষণ করা হয় ভুক্তভোগী মা ও মেয়েকে।

গ্রেফতার আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের মরহুম গোলাপ রহমানের ছেলে এবং চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

ঘটনার শিকার গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন দিনমজুর। তিনি তিন-চার দিন পর পর বাড়িতে আসেন। তাকে কাজের জন্য প্রায়ই বাইরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, ওই সুযোগে সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে ও তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, মুন্সী মেম্বার কিছু দিন আগে তার স্ত্রীকে পোড়া মোরগ খাওয়ানোর প্রস্তাব দেন এবং বিপদ-আপদে সহযোতিার চেষ্টা করতেন। কিন্তু তার স্ত্রী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় মুন্সী মেম্বার তার মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করে কল করে উক্তাক্ত করতেন। পরে মোবাইল নম্বর ব্লক করে দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এসব ঘটনার জের ধরে তারা এ ঘটনা ঘটায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন জানান, মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আরো একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গৃহবধূ ও তার মেয়ের ডাক্তারি পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

source : nayadiganta


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর