বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ও চাম্বল ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা থেকে বাংলাদেশ পুলিশ এর বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক। এসময় থানার অফিসার-ফোর্স মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান ও অপরাধপ্রবণ পয়েন্টে অভিযান চালায়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দলও পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং অনলাইন জুয়ার বিভিন্ন তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক মামলায় এবং বাকিদের জুয়া আইনে সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর