বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠির রাজাপুরে বিএনপিনেতাদের লিফলেট বিতরণ কর্মসুচীতে ব্যাপক সাড়া

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ কর্মসুচীতে ব্যাপক সাড়া পড়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি নেতা হাবিবুর সেলিম রেজা, মো: রফিক হাওলাদার, কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান, ড. জাকারিয়া লিংকন ও গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিএনপি নেতারা ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক, হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীযতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। নেতৃবৃন্দ বলেন, ৩১ দফায় যুব দের বেকার ভাতা, কৃষকদের ন্যায্যমূল্যে উৎপাদিত ফসল বিক্রয়, গরীব পরিবারের জন্য পেমিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোসহ আমুল পরিবর্তনের কথা বলা হয়েছে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি সুন্দর দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর