বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা 

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি :

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়ন” শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় যোগ দিতে সেখানে যান জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকতসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

জেলা পর্যায়ের দলীয় শীর্ষ নেতা শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকতকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিএনপি শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

কাঠালিয়ায় পৌঁছেই জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে জেলাপরিষদের ডাকবাংলো পরিদর্শন করেন।

 

বিকেলে উপজেলা শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির শীর্ষ নেতা ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাঠালিয়া উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকত সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর