বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

আবার প্রেমে পড়েছেন পরী মণি?

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

‘প্রেম আসবেই’—কথাটি সত্যি হয়ে ধরা দিচ্ছে ঢালিউড নায়িকা পরী মণির কাছে। আবারও ‘প্রেমে’ পড়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তবে মনের মানুষটি কে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

অনেকে মুখে ব্লেড রাখত, জেলজীবন প্রসঙ্গে পরী মণিঅনেকে মুখে ব্লেড রাখত, জেলজীবন প্রসঙ্গে পরী মণি
পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। এদিকে, কেউ কেউ বলছেন, ভিডিওতে যে দুটি হাতকে দেখা যাচ্ছে, দুটি হাতই পরী মণির। হাতে থাকা ঘড়িকে মিলিয়ে নিচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর