বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

অনুমতি ছাড়াই বিদেশে প্রদর্শিত হচ্ছে ‘তুফান’

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি একযোগে ১৫টি দেশে প্রদর্শিত হচ্ছে। গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’।

এদিকে ভারতেও মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ভারতের মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি সংশ্লিষ্টরা। বিদেশে সিনেমাটির প্রদর্শনের বিষয়টি জানেই না তথ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে তথ্য মন্ত্রালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম বলেন, ভারতে সিনেমাটি মুক্তির জন্য অনুমোদন নিয়েছে। তবে অন্য কোনো দেশে সিনেমাটির প্রদর্শন হচ্ছে কি না আমরা জানি না। অনুমতি নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিদেশে প্রদর্শনের বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম। বিদেশে মুক্তির ক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে। মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলেছিল এফডিসিকেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা। এবার বিদেশে সিনেমাটির অনুমতি ছাড়া প্রদর্শন নিয়ে ফের ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে কী তুফানের দিকে শুরু থেকে তেড়ে আসা অভিযোগগুলোই সত্য। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর