বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে : উপদেষ্টা ফাওজুল

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

মেট্রোরেল চালু হতে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে প্রথমবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে হয়তো নতুন অগ্রাধিকার হবে। যেন সবকিছু ঢাকায় না হয় অবহেলিত জায়গায়ও উন্নয়ন হয়।

তিনি বলেন, প্রতিটি কাজ বা প্রকল্পে ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।

তিনি বলেন, চেনামুখ দেখে টেন্ডার হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই। সেগুলো করতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না।

উপদেষ্টা বলেন, শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়। যেসব জায়গায় মানুষের চলাচল বেশি, সেসব স্থানে উন্নয়ন হবে। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ- এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে।

তিনি বলেন, ‘বিআরটিএর অনিয়মের আমি নিজেও ভুক্তভোগী। আমার ড্রাইভার লাইসেন্স নিতে সাত দিন ছুটি নেয়। একটা ড্রাইভিং লাইসেন্স নিতে কতদিন সময় লাগে? এ বিষয়ে যাতে আর হয়রানি না হয় দেখতে হবে।’

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর