বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

৪ বছর পর বার্সা থেকে পাওনা টাকা বুঝে পাচ্ছেন মেসি

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

বার্সেলোনায় থেকে যেতে চেষ্টার কমতি রাখেননি লিওনেল মেসি। শৈশবের ক্লাবটার মায়ায় আটকে পড়েছিলেন, ছেড়ে যেতে চাননি শেষ মুহূর্ত পর্যন্ত। প্রিয় ক্লাবে থাকতে চেষ্টা করেছেন সাধ্যের সবটা দিয়েই। প্রিয় ক্লাবে থাকতে নিজের বেতন কমাতেও রাজি ছিলেন তিনি। এমনকি একটা সময় বেতনের একটা অংশ স্থগিতও রাখেন। তাতেও শেষ রক্ষা হয়নি।

বার্সার অর্থনৈতিক অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ক্লাবটি। নিজেদের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে তারা চাইলেও ধরে রাখতে পারেনি

২০২০ সালে করোনা মহামারির কারণে অন্য অনেক ক্লাবের মতো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে বার্সেলোনা। ক্ষতির মাত্রা এতটাই ছিল যে স্টেডিয়ামকে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিয়েছিল তারা!

তবে সেসব এখন অতীত। লিওনেল মেসিকে ছাড়া চলতে শিখে গেছে তারা। তবে মেসির সাথে তাদের পুরনো একটা লেনদেন রয়েই গেছে। এখনো ‘অর্থনৈতিক সম্পর্ক’ চোকেনি দুই পক্ষের।

মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালের ৮ আগস্ট। প্রায় চার বছর হতে চললেও এখনো বার্সেলোনার কাছে টাকা পান মেসি। তবে দীর্ঘ সময় পর অবশেষে সেই বকেয়া বেতন পেতে যাচ্ছেন তিনি।

আজ সোমবার বার্সেলোনা মেসিকে তার বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে। খবরটি দিয়েছে বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়া।

মূলত করোনার সময়ে ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশা দেখে নিজের বেতনের একটি অংশ স্থগিত রাখতে রাজি হন মেসি। গত চার বছর ধরে যা ধীরে ধীরে কিস্তিতে পরিশোধ করছিল বার্সা।

এদিকে বার্সা ছাড়ার পর পিএসজি ঘুরে মেসি এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে থিতু হয়েছেন। কিন্তু এখনো সাবেক ক্লাবের কাছে তার পাওনা আছে ৫৯.৫০ লাখ ইউরো।

সোমবার মেসিকে তার বকেয়া বেতনের শেষ কিস্তি পাঠাবে বার্সেলোনা। ২০২৪–২৫ অর্থবছরের শেষ দিনে মেসির প্রতি ক্লাবের আর্থিক দায় চূড়ান্তভাবে শেষ হবে।

শুধু মেসি নন, তার মতোই বার্সেলোনার কাছে বকেয়া পাওনা আছে সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবার। তাদেরও বকেয়া পরিশোধের কথা রয়েছে আজ। তারা দু’জনেই এখন মেসির সাথে মায়ামিতেই আছেন।

বুস্কেটস পাবেন ১১.৮ লাখ আর আলবা ৯.৪৩ লাখ ইউরো। আর একই সময়ে বেতনের অংশ স্থগিত করা পেদ্রি ও রোনাল্ড আরাউহো এখনো বার্সেলোনায়ই আছেন। তারাও পাবেন বকেয়া বেতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর