বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

১-২ ম্যাচ খারাপ করলেও শান্তকে নিয়ে ট্রল করা উচিত হবে না : বাশার

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

এক-দুই ম্যাচ খারাপ করলেও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল করা উচিত হবে না বলে বিশ্বাস করেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিুবল বাশার সুমন। তিনি বলেন, বাংলাদেশ দলের জন্য নিজের সেরা পারফরম্যান্স দেয়ার সামর্থ্য আছে শান্তর।

এ সম্পর্কে বাশার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল এবং বাইরের সমালোচনার কারণে ব্যাটিংয়ে বড় ধরনের প্রভাব পড়ে শান্তর। যা আমি অনুভব করেছি।’

রোববার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। প্রথমবার ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি।

বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি।

বাশার বলেন, ‘আমি আশা করছি, পরের দুই-এক ম্যাচ রান না পেলেও শান্তকে নিয়ে সমালোচনা হবে না। তিন ফরম্যাটেই দলের অন্যতম সেরা ব্যাটার শান্ত। আমি তার এমন ব্যাটিং দেখে অবাক হইনি। এটাই তার আসল রূপ। এভাবে ব্যাট করার সামর্থ্য আছে তার।’

ব্যাট হাতে ব্যর্থ হলেই নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হয়ে থাকেন শান্ত। তাই বাশার মনে করেন, সমালোচনার কারণে ব্যাটিংয়ে চাপে থাকেন বাঁ-হাতি ব্যাটার শান্ত।

তিনি বলেন, ‘আমরাই মাঝেমধ্যে তাকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়রা চাপে পড়ে।’

বাশার আরো বলেন, ‘এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আমরা জানি মানসিকভাবে অনেক শক্তিশালী শান্ত। তবে আমি মনে করি, এটি তার ব্যাটিংয়ে অনেক প্রভাব ফেলে। তার ব্যাটিং দেখে আমার কাছে এমনই মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, সে ভালোভাবে ফিরে এসেছে।’

জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি গেল এক বছর ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

বাশার জানান, দ্বিতীয় টেস্টে মিরাজ খেলতে পারলে বাংলাদেশ দলে ভারসাম্য আসবে। তিনি বলেন, ‘যদি মিরাজ দলে ফেরে তাহলে আমরা পাঁচজন বোলার নিয়ে খেলতে পারি। তখন একজন ব্যাটার কমাতে হবে। কিন্তু তাতেও সমস্যা নেই। কারণ, একজন বিশেষজ্ঞ ব্যাটারের মতো মিরাজ পারফর্ম করতে পারে, তার পরিসংখ্যানও সেই প্রমাণ দিচ্ছে।’ সুত্র: নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর