বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

হলুদ ও মধু একসঙ্গে খাওয়ার ৫ উপকারিতা

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

শীত আসতেই সর্দি-কাশি, গলাব্যথা ও জ্বরে ভুগছেন অনেকেই। এ সময় এমনিতেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে মৌসুমি বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। বিশেষ করে অনেকে হালকা জ্বর, ঠাণ্ডা কিংবা গলাব্যথার সমস্যায় ভোগেন।
এ সমস্যার সমাধানে ১ চামচ হলুদের সাথে ৪ চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। এ দু’টি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হলুদে কারকিউমিনয়েড নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ থাকে। পলিফেনলের মতো, কারকিউমিনয়েডের অনেক নিরাময় বৈশিষ্ট্য আছে। ফলে সব ধরনের স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে।
হলুদে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা সহজেই ক্ষত ও অ্যালার্জির চিকিৎসা করতে সাহায্য করে। অন্য দিকে মধু ব্যাকটেরিয়া ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। বিজ্ঞানীরা বলছেন, ঐতিহ্যগত অ্যান্টিবায়োটিকের চেয়ে মধু বেশি শক্তিশালী।
হলুদ ও মধু একসাথে খেলে যে উপকার মিলবে-
হলুদ প্রদাহ কমায়; হজমশক্তির উন্নতি ঘটায়;. ব্যথা কমায়; ক্যানসার প্রতিরোধ করে; উদ্বেগ ও বিষণœতা দূর করে; মধু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে; এটি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে; এটি রোগের সাথে লড়াই করতে সাহায্য করে; পোড়া ও ক্ষত সারাতে সাহায্য করে; রক্তে শর্করার মাত্রা কমায় ও সর্দি-কাশির প্রতিকার হিসেবে কাজ করে।
এ ছাড়া গলাব্যথা সারাতে ও সর্দি-কাশি থেকে দ্রুত নিরাময়ের জন্য ১/৪ কাপ মধু, ২ ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল ও ১ চামচ হলুদ একসাথে মিশিয়ে নিন। একটি পাত্রে সংরক্ষণ করুন এই মিশ্রণ। অ্যালার্জি, ঠাণ্ডা বা ফ্লু থেকে মুক্তি পেতে আধা চা চামচ দিনে তিনবার খান। ইন্টারনেট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর