বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০ অক্টোবর (বুধবার)। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান।

বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না।

আমরা যতটুকু জেনেছি, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আপনারা সেটা মেনে নিচ্ছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আমরা এটার ওপর আরও কাজ করছি, আরও কমানোর চেষ্টা করছি।

খরচ কমলেও আছে চ্যালেঞ্জ, আগামী হজে বাস্তবায়নের সম্ভাবনা কম
সোয়া ৫ লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ করতে চায় সরকার
২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে ভোগান্তিতে পড়বেন হজযাত্রীরা
উপদেষ্টা বলেন, এ মাসের ৩০ তারিখ আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো।

হজের খরচ কত কমছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজে কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা (খরচের হিসাব) এখনো আমাদের কাছে আসেনি।অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

এবার হজ প্যাকেজ কেমন হচ্ছে- জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার জাগো নিউজকে বলেন, এবার ভালো প্যাকেজ দেবো। গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশাআল্লাহ্।

২৬ সদস্যের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। এ কমিটিতেও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভা বসছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব এ কমিটির।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হয় পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে সরকার। হজ প্যাকেজ নির্ধারণে বাংলাদেশ অংশের খরচের মধ্যে বিমান ভাড়াই সবচেয়ে বড়।

গত বছর প্যাকেজে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা ২০ হাজার টাকার মতো কমিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সুত্র:জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর