বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সুইমিংপুলে ডুবে সাফানা খান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সুইমিংপুলে ডুবে সাফানা খান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারের কলাতলীতে তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নজরে আসে পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ জানান, নিহত সাফানা খান ঢাকা ওয়ারি এলাকার মনিরুজ্জামানের মেয়ে।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়ারি এলাকা থেকে মনিরুজ্জামান নামে এক পর্যটক কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের ৫০৪নং কক্ষে উঠেন। বিকেল ৫টার দিকে হোটেলের সুইমিং পুলে গোসল করতে যান তারা। এ সময় মেয়েকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছিলেন মনিরুজ্জামান।

একসময় বাবার হাত থেকে ছুটে গিয়ে পানিতে ডুবে মারা যায় বলে দাবি শিশুটির বাবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর