বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে আজ বিকেলে সিরাজগঞ্জে যমুনা নদী কাওয়াকোলা চরে  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় চরের খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

যমুনার চর একাদশ এবং কাওয়াকোলার চর একাদশের মধ্যে তারুণ্যের উৎসবের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

প্রীতি ফুটবল ম্যাচে যমুনার চর একাদশ ২-১ গোলে হারিয়েছে কাওয়াকোলা চরকে।

খেলা পরিচালনা করেন রেফারি আবু হানিফ, সহকারী রেফারি আজমহর আলী ও সুলতান মাহমুদ। চতুর্থ রেফারি ছিলেন মোহাম্মদ হাফিজ।

বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ মোহাম্মদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম মিয়া দিলীপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সাবেক নির্বাহী সদস্য আলামিন শেখ।সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর