বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে ৭৮ স্কুল

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সিরাজগঞ্জের ৬২ প্রাইমারি ও ১৬টি মাধ্যমিক বিদ্যালয় বানের পানিতে তলিয়ে যাওয়ায় শ্রেণি পাঠদান ও ষান্মাসিক মূল্যায়ণ পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ তথ্য জানান।

জানা যায়, শিক্ষা বিভাগের পক্ষ থেকে বানের পানিতে তলিয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি পাঠদান ও ষান্মাসিক মূল্যায়ণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে।

শিক্ষা কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ জানান, জেলার পাঁচ উপজেলার ৬২টি প্রাইমারি স্কুলে পানি ঢুকেছে। ফলে এসব স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার বলেন, হাইস্কুল ও মাদরাসা মিলে জেলার ১৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান ও ষান্মাসিক মূল্যায়ণ কার্যক্রম বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর