বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্যটন ঝুলন্ত সেতুটি ডুবে গেছে

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিতে ডুবে গেছে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু।
পানিতে ডুবে যাওয়ায় ঝুলন্ত সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।
আজ শুক্রবার দুপুরে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনে প্রায  দুই ফুট পরিমাণ পানির নিচে ডুবে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বাসসকে জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের  জন্য আজ শুক্রবার সকাল থেকে ব্রিজের পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবারো সবার চলাচলের জন্য ঝুলন্ত  সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি। সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর