বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলে আছেন সাকিব আল হাসান।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

ঘরের মাটিতে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগে। সর্বশেষ বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে। যার ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর