বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সরকার গঠনের পর আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বাস্তববাদী দেশ। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে।

আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালেই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।

তিনি বলেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।

তিনি আরও বলেন, বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করব। তারা যদি সেটি না করে তাহলে আমরা জানি কীভাবে প্রতিহত করতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর