বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সরকারি ব্যবস্থাপনায় হজের ২টি প্যাকেজ ঘোষণা

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

গত বছরের চেয়ে এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমিয়ে সরকারি সাধারণ প্যাকেজ চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। আরেক প্যাকেজে ১১ হাজার ৭০৮ টাকা কমিয়ে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এ বছর বিমান ভাড়া কমা, খাবারের টাকা প্যাকেজে অন্তর্ভুক্ত না করায় খরচ কমেছে। এর বাইরে সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

বুধবার সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন
এসময় ধর্ম উপদেষ্টা জানান, ২০২৪ সালে যারা সরকারিভাবে হজে গেছেন, তাদের সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা, যা এবার থাকছে না।

কতো দিন পর্যন্ত নিবন্ধন, যাবেন কতো জন

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ইচ্ছুক প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। প্রথম ফ্লাইট ছাড়বে ২৯ এপ্রিল। সরকারিভাবে ১০ হাজার এবং বাকিরা বেসরকারিভাবে হজে যাবেন। হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নন, এমন কেউ মন্ত্রণালয়ের টাকায় হজে যেতে পারবেন না। ৭৫ হাজার ৫৩৩ জন প্রাকনিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৯ হাজার ২৬৯ জন টাকা জমা দিয়েছেন।

কী থাকছে প্যাকেজে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, হজের দুটি প্যাকেজের মধ্যে একটি হবে পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে। অপরটি থাকবে কাবা শরীফ থেকে আড়াই থেকে তিন কিলোমিটারে মধ্যে। আসা যাওয়ার জন্য পরিবহন ও ভালো থাকার ব্যবস্থা থাকবে। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর