বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

২০ জানুয়ারি শনিবার  থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময় চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

জানা যায়, উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়বে ৮টা ৪০ মিনিটে।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করার। দুই স্টেশনে ১৫ দিন কাজ করে যাত্রীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও চলাচল করে। আর সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিল পর্যন্ত চলাচল করে।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। এরপর খুলে দেওয়া হয় কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন।

মেট্রোরেলের স্টেশনগুলো হলো-উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। কমলাপুর অংশের কাজ এখন চলমান রয়েছে। এ বছর শেষের দিকে এই অংশ চালু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ জন্য মেট্রোরেল খুলে দেওয়া হয়।

গত বছর ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এরপর ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর