বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

রোহিঙ্গাদের জন্য তুরস্কের উপহার ‘সমুদ্র অ্যাম্বুলেন্স’

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

ঢাকা: বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে শিবিরগুলোতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য তুরস্ক সরকার একটি সমুদ্র অ্যাম্বুলেন্স দান করেছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুই জন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন সমুদ্র অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে টিকা বিশ্বের ১৫০টি দেশে তুরস্কের সরকারী উন্নয়ন সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা কর্মসূচির সমন্বয়ে নিয়োজিত।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে টিকা বাংলাদেশে ২০১৪ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর