বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

ঈদুল ফিতরের ছুটিতে আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের পরদিনও রাজধানীর বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে।

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা, উত্তরার দিয়াবাড়ির নৈসর্গিক সৌন্দর্য, স্বপ্নের মেট্রোরেল ভ্রমণ, হাতিলঝিলের নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ ও পাখির কলতানে মুখর বোটানিক্যাল গার্ডেন, শিশুপার্কগুলো নানা বয়সী মানুষের আগমনে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন যেমন ভিড় ছিল, আজও তার কোনো কমতি নেই।

রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ, নানারকম পাখি ও জলহস্তীসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উত্তরা থেকে পরিবার নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন সারোয়ার আলম। তিনি বলেন, চিড়িয়াখানা ঘুরে দেখে খুব ভালো লাগছে। তবে, চিড়িয়াখানার এরিয়া অনেক বড় হওয়ায় সবটুকু ঘুরে দেখা সম্ভব হচ্ছে না। পা ব্যথা করছে। গরমে শিশু বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাই যতটুকু সম্ভব ঘুরে দেখালাম। চিড়িয়াখানার পরিবেশটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার জানান, সাধারণত শুক্র ও শনিবার বন্ধের দিন চিড়িয়াখানায় ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভেতরে প্রবেশ করে থাকে। আজ ঈদের পর দিন- সেই হিসেবে ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থী প্রবেশ করবে বলে আমরা আশা করছি।

তিনি জানান, আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। কাল ও পরশু দর্শনার্থীর চাপ আরো বেশি হবে। এজন্য, বিশেষ কারণ ছাড়া কাউকে ছুটি দেয়া হয়নি।

অপরদিকে, হাতিরঝিল এলাকা হাজার-হাজার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। গতকাল দুপুর থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। আজও তার ব্যতিক্রম হবে না।

রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া মেলে হাতিরঝিলে। হাতিরঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে ভ্রমণের সুযোগ রয়েছে। ঈদুল ফিতরকে ঘিরে হাতির ঝিলে দিনে ও রাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

নগরবাসীর স্বপ্নের মেট্রোর ভ্রমণ করতে দর্শনার্থীতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। গতকাল মেট্রোরেল বন্ধ ছিল, আজ আবার চালু হওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ছুটে এসেছেন মেট্রোরেলে ভ্রমণসহ ঈদ আনন্দে উপভোগ করতে। উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন এবং আগারগাঁও মেট্রোরেল স্টেশন এবং মতিঝিল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সুত্র নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর