বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

রাউজানে ভায়ের হাতে ভাই খুন!

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

রাউজানে ভায়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে।আজ ১লা এপ্রিল ঈদের ২য় দিন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের তিতাগাজীর বাড়ীতে এঘটনা ঘটে।নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী।তার বয়স ৪১।তার স্রী সন্তান রয়েছে।জানাগেছে নিহত নুরুল আলমের সাথে তাদের সৎ মা সৎ ভায়দের সাথে জায়গা জমি নিয়ে বোরোধ চলছিল বিগত ২বছর ধরে

।এসব বিষয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান।নিহতের ছোট ভায়ের স্ত্রী গৃহবধু নাসরিন আকতার লিজা জানান আজ দুপুরে এসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এসময় নুরুল আলমকে লাঠি দিয়ে আঘাত করে তার সৎ ভাই ও সৎ মা সৎ বোন যথাক্রমে নাজিম উদ্দিন,মোঃ দিদার,মুন্নি,সাহেদা বেগমরা।এতে লাঠির আঘাতে প্রকৌশলী নুরুল আলম বকুলের মাথার মগজ বের হয়ে যায়।তাকে উদ্বার করে স্থানিয়রা চমেকে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।সরেজমিন গিয়ে দেখা যায় প্রকৌশলী নুরুল আলমের ব্যবহ্নত পার্কিংএ রাখা প্রাইভেট কারের আয়না ভাংচুর করে হত্যাকারীরা।পূর্বশত্রুতার জেরে এঘটনা ঘটেছে বলে স্থানিয়রা জানান।জানাগেছে প্রকৌশলী নুরুল আলম চট্টগ্রাম নগরে পরিবার নিয়ে বসবাস করতো।

ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে বাড়ীতে আসেন।নিহত প্রকৌশলীর বাবার নাম নুরুল ইসলাম তার দু সংসার।রাউজান থানার ওসি মণিরুল ইসলাম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছেন।ঘটনাস্থলে থাকা সমাজ সেবক ও বিএনপি নেতা প্রকৌশলী মোঃ ইলিয়াছ সাংবাদিকদের জানান এঘটার সাথে জড়িতদের আমি দৃষ্টান্ত মূলক শাস্থির দাবি জানাচ্ছি।তিনি বলেন মানুষ কেন বুজেনা সামান্য জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে খুনের মত ঘটনা ঘটাতে হয়?আমরা যদি একটু চিন্তা করে কাজ করি তাহলে এধরনের খারাপ কাজ কি মানুষ করতে পারে?তিনি বলেন নিহত নুরুল আলম কলেজ লেভেলের আমার ছোট ভাই ছিলেন।সে অত্যন্ত নম্র ভদ্র ছেলে ছিল।উল্লেখ্য,এদিকে গত ১৫মার্চ রাতে একই ইউনিয়নের আমিরহাট বাজারে কমর উদ্দিন জিতু নামের এক যুবদল কর্মি নিহত হন।এর আগে দক্ষিণ রাউজানে ব্যবসায়ি মোঃ জাহাঙ্গীর দিন দুপুরে জুমার নামাজ পড়তে যাবার সময় মুখোশ পড়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।সূত্র জানান ৫আগস্টের পর হতে রাউজানে ৭জন খুনের শিকার হন।রাউজানের আইনশৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ দিবা-রাত্রি কাজ করলেও কোন উন্নতি হয়নি এখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর