বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

রংপুর নগরীতে সিটি ঘি’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। পবিত্র মাহে রমজান ও ঈদকে ঘিরে মাইদুল ইসলাম নকল ঘিয়ের উৎপাদন বাড়িয়েছিলেন।

 

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। এর আগে দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গত ৬ মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নকল ঘিয়ের কারখানা তৈরি করে মাইদুল। সেই কারখানায় কোনো ধরনের দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরি করতেন তিনি। তার উৎপাদিত নকল ঘি রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। রমজান ও ঈদকে ঘিরে মাইদুল ইসলাম নকল ঘিয়ের উৎপাদন বাড়িয়েছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ মাইদুল ইসলামের কারখানায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারসহ নকল ঘি, খালি কৌটা, সিল করার মেশিনসহ নকল ঘি উৎপাদনের সরঞ্জমাদি উদ্ধার করে।

 

এ বিষয়ে অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নকল ঘি তৈরীর উদ্যোক্তা মাইদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েয়ে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর