বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

যাত্রাবাড়িতে ট্রাফিক পুলিশের হাতে ছিনতাইকারী আটক

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

যাত্রাবাড়ীতে বাস যাত্রীর মোবাইল ছিনতাইকালে জনতার ধাওয়ায় ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছে ১ যুবক।মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় চলন্ত বাস যাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের সময় মোহাম্মদ হৃদয় নামে ১৯ বছর বয়সী এক যুবককে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।

 

যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বরত সার্জেন্ট ইমরান এর নেতৃত্বে জনতার সহায়তায় ছিনতাইকৃত মোবাইল সহ ছিনতাইকারী আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটক মোবাইল ছিনতাইকারী হৃদয় কে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ছিনতাইকারী হৃদয়ের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কলামারি গ্রামে। কার পিতার নাম মোঃ জীবন মিয়া।

 

যাত্রাবাড়ি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ইমরান বলেন, সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনের সড়কে আমরা ডিউটি পালন করছিলাম। সেসময় চলন্ত একটি বাসের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী হৃদয়কে আটক করা হয়।তাকে ধরতে গিয়ে আমি আর আমার আরেক সহকর্মী পড়ে গিয়ে হালকা আঘাত পাই। এরপর ওই ছিনতাইকারীকে যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মোবাইল ফোনটি মালিককে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম এই এলাকায় প্রতিনিয়ত একটি ছিনতাইকারী চক্র চলন্ত বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এছাড়াও অনেক সময় অস্ত্রের মুখে জিম্মি করে এই সড়কে ছিনতাই এর মত অপরাধ সংগঠিত হয়। এভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও জনতার সচেতন প্রতিরোধে এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব বলেও জানান পথচারীরা।

 

ছিনতাইকারী আটক করায় প্রশংসায় ভাসছেন যাত্রাবাড়ী পুলিশ বক্স এর ট্রাফিক সার্জেন্ট ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর