বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিকিৎসকের মৃত্যু

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিহত তারিকুল ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন বলেন, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান মধ্যরাতের দিকে অপারেশন করে বাসায় যান। নিজ বাসার একটি রুমে একা ঘুমাতে যান।

ধারণা করা হচ্ছে, হাসপাতাল থেকে যাওয়ার পর রাতের কোনো এক সময় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই চিকিৎসকের দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়।

পরে ফজরের সময় রুম থেকে পোড়া গন্ধ আসে। এসময় পরিবারের লোকজন দরজা খুলে তারিকুল ইসলাম নোমানকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করলে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর