বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

মায়ের কাছে পড়ে ৯ মাসেই হাফেজ ৭ বছরের মুহাম্মদ

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

মায়ের কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাত বছরের এক শিশু। তার নাম মুহাম্মদ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। বাবার নাম মুফতি আবদুল্লাহ আমজাদ।

হাফেজ মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত ‘মাছুমা জান্নাত মহিলা মাদরাসা’ নামে একটি মাদরাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে।

শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ নয়া দিগন্তকে বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সাথে যুক্ত। মুহাম্মদের নানা-নানি, মা সকলেই হাফেজ। আমার স্ত্রীও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে।

তিনি আরো বলেন, মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক।

ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) ওই মাদরাসায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিস্ময়বালক মুহাম্মদের মাথায় সম্মননা পাগড়ি পরিয়ে দেন বরেণ্য আলেম ও তার স্বজনেরা। সুত্র: নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর