বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশীসহ ২৩২ অভিবাসী গ্রেফতার

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশীসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মাদ আইনী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকার নির্মাণাধীন টেরেসা হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি ওই দিন দিবাগত রাত ১১টা থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলে। এ সময় ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করা হয়। তারাসহ মোট ৩৫৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মাদ আইনী জানিয়েছেন, গ্রেফতারদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী। এছাড়া ১৩৪ জন বাংলাদেশী, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

তিনি আরো বলেন, ধারা ৬(১)(সি) ও ১৯৫৯/৬৩ অনুসারে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার এবং অতিরিক্ত সময় থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর