বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

মার্ক জুকারবার্গ এখন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বছর দেড়েক আগেও বেশ কঠিন সময় যাচ্ছিল ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের। একদিকে প্রতিষ্ঠানের আয়ে ধস, সেই সঙ্গে ব্যক্তিগত আয়েও বড় পতন। কমতে কমতে ২০২২ সালের শেষের দিকে জুকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এরপর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সংস্থাটির আয় ছাপিয়ে যেতে থাকে সব প্রত্যাশাকে। আর তাতেই ফেলেফেঁপে ওঠে জুকারবার্গের সম্পত্তি।

ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের তথ্য বলছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

ব্যক্তিগতভাবে মার্ক জুকারবার্গ আগে কখনোই এত সম্পদশালী ছিলেন না। অর্থাৎ, এটাই তার অর্জন করা সর্বোচ্চ সম্পত্তি।

আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকে বছরে প্রায় ৭০ কোটি ডলার পাবেন জুকারবার্গ।

এর আগে, গত বছরের এপ্রিলে একদিনে ১০ বিলিয়ন ডলার আয় করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। ব্লুমবার্গে রিপোর্ট অনুসারে, শেয়ারবাজারে মেটার মূল্য ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুকারবার্গের।এর মাধ্যমে মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন মেটা সিইও। ওই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর