বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ভিসা ছাড়াই জানুয়ারি থেকে যে দেশে ভ্রমণ করা যাবে

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যেকোনো দেশের ভ্রমণকারীরা জানুয়ারি থেকে ভিসা ছাড়াই কেনিয়ায় প্রবেশ করতে পারবে। গত ১২ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা বলেছেন। সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, রুটো বলেছেন, তাঁর সরকার একটি ডিজিটাল প্ল্যাটফরম তৈরি করেছে, যাতে সব পর্যটক ভিসার জন্য আবেদন করার পরিবর্তে আগে থেকেই একটি ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন পায়।

দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেন থেকে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুটো বলেন, ‘বিশ্বের যেকোনো কোণ থেকে আর কোনো ব্যক্তির কেনিয়ায় আসার জন্য ভিসার আবেদনের বোঝা বহন করতে হবে না।’

রুটো দীর্ঘদিন ধরে আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর লোকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।

পর্যটনশিল্প কেনিয়ার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত মহাসাগরের উপকূলরেখা এবং অভ্যন্তরীণ বন্য প্রাণী সাফারিগুলোর সঙ্গে দেশটির সৈকতে ছুটি কাটানোর জন্য পর্যটকরা আকৃষ্ট হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর