বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। আজ দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।

মোহাম্মদ রফিক, ওসমান, আইয়ুব, রিদোয়ানসহ একাধিক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের বসতি স্থাপন করে দিয়েছেন। তারা দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা গতকাল রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাদের নিয়ে রওনা দেন। আজ দুপুরে ভাটিয়ারি সাগর উপকূলে এলাকাবাসী তাদের দেখতে পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।

রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে। সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর