বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ভারত টেক্স পোশাক খাতে নতুন সুযোগ উন্মোচন করবে: প্রণয় ভার্মা

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, চলতি মাসে শুরু হতে যাওয়া ভারত টেক্স-২০২৫ দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জনগণ ও ব্যবসাকে আরও কাছাকাছি নিয়ে আসবে। ঢাকায় ভারতের হাইকমিশনে আয়োজিত টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে প্রণয় ভার্মা এ কথা বলেন। গতকাল সোমবার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, আসন্ন ভারত সংকট ২০২৫-এর প্রেক্ষাপটে সোমবার মতবিনিময় সভা হয়েছে। এ প্রদর্শনীটি ১৪-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এটি একটি বৈশ্বিক বস্ত্র খাতের অনুষ্ঠান, যা খাতটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে একত্রিত করবে এবং পুরো বস্ত্র বা টেক্সটাইল ভ্যালু চেইনকে এক ছাদের নিচে নিয়ে আসবে।

অনুষ্ঠানে প্রণয় ভার্মা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৈরি পোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন। এ সময়ে প্রণয় ভার্মা তৈরি পোশাকশিল্প এবং বস্ত্র খাতে দুই দেশের মধ্যে সহযোগিতাকে তাদের পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সুবিধার প্রমাণ হিসেবে চিহ্নিত করেন। সুত্র: দেশ রুপান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর