বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ব্যয় না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, ইলন মাস্ক

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

তিনি বলেন, ‘জাতীয় ঋণের সুদ এখন প্রতিরক্ষা বিভাগের ব্যয়কে ছাড়িয়ে গেছে। আমরা প্রতিরক্ষা বিভাগের ওপরও অনেক ব্যয় করেছি। কিন্তু আমরা সুদের জন্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করছি। যদি এটি চলতে থাকে তাহলে দেশটি কার্যত দেউলিয়া হয়ে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন দফতর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) সরকারি ব্যয় কমাতে না পারলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভায় তিনি এ কথা বলেন।

দফতরটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকারী মাস্ক বলেন, ‘ডিওজিই টিমের সামগ্রিক লক্ষ্য হল বিশাল ঘাটতি মোকাবেলায় সহায়তা করা। আমরা কেবল একটি দেশ হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের ঘাটতি বয়ে বেড়াতে পারি না।’

তিনি বলেন, ‘জাতীয় ঋণের সুদ এখন প্রতিরক্ষা বিভাগের ব্যয়কে ছাড়িয়ে গেছে। আমরা প্রতিরক্ষা বিভাগের ওপরও অনেক ব্যয় করেছি। কিন্তু আমরা সুদের জন্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করছি। যদি এটি চলতে থাকে তাহলে দেশটি কার্যত দেউলিয়া হয়ে যাবে।’

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট, সংস্থা ও বিভাগগুলোর জন্য ডিওজিই ‘একটি সহায়তামূলক ফাংশন।’ এটি সঞ্চয় অর্জনে সহায়তা করবে এবং ‘জালিয়াতি ও অপচয়’ ১৫ শতাংশ হ্রাস করবে।

মাস্ক আরো বলেন, ‘আমরা নিখুঁত হব না। কিন্তু আমরা ভুল করলে তা খুব দ্রুত ঠিক করে ফেলব।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর