বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিএসসি

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।

সংগঠনের আহবায়ক এম রায়হান ও সদস্য সচিব আলপনা বেগম এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএসসি।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর