বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিপিএল শুরুর আগে বড় ধাক্কা ঢাকা শিবিরে

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

বিপিএল শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এবারের আসরকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরু আগে বড় দুঃসংবাদ পেয়েছে শাকিব খানের দল।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

অনেকটা ঢাক-ঢোল পিটিয়েই পাকিস্তানি মারকুটে ওপেনার সাইম আইয়ুবকে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু এই বাঁহাতি ব্যাটারের বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইম। ওয়ানডেতে দুই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তরুণ এই ওপেনার। তাই টেস্ট সিরিজেও ডাক পেয়েছেন সাইম। যে কারণে বিপিএলে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি।

এ বিষয়ে কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, সে (সাইম) টেস্ট দলে সুযোগ পেয়েছে, তাই হয়তো আসবে না। আমরা দুই একজনের কথা ভাবছি।

আরও পড়ুন

সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ মাঠে নেমেছে পাকিস্তান। সিরিজটি শেষ হবে ৭ জানুয়ারি। ততদিনে সিলেট পর্বে অংশ নিবে ঢাকা ক্যাপিটালস।

এদিকে ১৬ জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। যা শেষ হবে আগামী ২৮ জানুয়ারি। তাই বিপিএলে সাইম আইয়ুবের না খেলার সম্ভাবনায় বেশি।

একনজরে ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড় : থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি, চতুরাঙ্গা ডি সিলভা, জহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানুল্লাহ সাফি, জিন পিয়ের কোটজে, শুভম শুভ রঞ্জনা। source : rtvonline


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর