বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

স্বপ্ন সত্যি হবার পথে নোয়াখালীবাসীর। ফুরোতে যাচ্ছে তাদের দীর্ঘ কালের অপেক্ষা। প্রথমবারের মতো বিপিএলে আসছে তাদের জেলা। ‘নোয়াখালী রয়্যালস’ নামে দেখা যেতে পারে তাদের।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর একটি হলেও এখন পর্যন্ত নোয়াখালী থেকে বিপিএলে কোনো দল নেয়া হয়নি। তবে আগামী আসরে দেশসেরা এই ফ্রাঞ্চাইজি লিগের অংশ হতে প্রস্তুত তারা।

ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন জমা দিয়েছে ‘নোয়াখালী রয়্যালস’। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে শায়ান’স গ্লোবাল সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হতে চায়। সেই সাথে বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নেও কাজ করতে চায়।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। তবে আজ সোমবার দুপুরে শুরু হওয়া বিসিবির সভায় বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হবে। যেখানে নির্ধারণ হতে পারে নোয়াখালীর ভাগ্যও।

শায়ান’স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কী কী ডকুমেন্টস লাগবে ওনারা আমাদের জানাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দিক থেকে সব প্রস্তুত। যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

উল্লেখ্য, বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে। তার আগে অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর