বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিচ্ছেদের পর আবার একসঙ্গে ফার্নান্দেজ-ভ্যালেন্টিনা

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

বিচ্ছেদকে বিদায় জানিয়ে ফের একত্রিত হয়েছেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ ও তার দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেন্টিনা কার্বান্তেস। প্রায় এক বছর আগে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরলেও, ভালোবাসার টানে আবারও এক ছাদের নিচে ফিরেছেন এই দম্পতি।

সম্প্রতি আর্জেন্টিনার একটি টেলিভিশন শোতে ভ্যালেন্টিনা জানান, দ্বিতীয় সুযোগ সবারই প্রাপ্য। ভুল মানুষ মাত্রই করে। তবে তৃতীয় বা চতুর্থ নয়, এবারই শেষ। তাদের ফের এক হওয়ার পেছনে মূল কারণ ভালোলাগা, বোঝাপড়া এবং সন্তানদের প্রতি দায়িত্ববোধ।

বিচ্ছেদের সময় এনজোর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোল ও মডেল পাম্পিতা সেই গুজব উড়িয়ে দেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে সন্তানদের সঙ্গে ক্রিসমাস উদযাপন, শপিং মল ভ্রমণ সব মিলিয়ে সম্পর্ক আবারও গাঢ় হতে থাকে।

ভ্যালেন্টিনার ভাষায়, এনজোকে আমি বদলাতে চাই না। যেমন আছে, তেমনভাবেই তাকে ভালোবাসি। আগে যেমন সন্তানের চিন্তায় যাওয়া মানা করতাম, এখন তিন দিনের জন্য হলেও রাজি হই। আমরা এখন অনেক ভালো আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর