বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিএনপির প্রার্থী ডা. শাহাদাতকে চসিকের মেয়র ঘোষণা

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে বিএনপির পক্ষে প্রার্থী হওয়া ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। নির্বাচন বাতিল চেয়ে এই প্রার্থীর করা মামলায় এ রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট ঘোষণার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর)) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২১ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে। তখন রেজাউল তিন লাখেরও বেশি ব্যবধানে ডা. শাহাদাতকে হারিয়েছেন বলে জানানো হয়েছিল। পরে নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা ঠুকে দেন ডা. শাহাদাত হোসেন। তবে তা রেজাউলের মেয়র পদে বসায় বাঁধা হতে পারেনি। তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে আড়ালে চলে যান রেজাউল। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এর মধ্যেই এই চাঞ্চল্যকর রায় এল।

মামলার এজাহারে ডা. শাহাদাত নির্বাচনে অবিশ্বাস্য কারচুপির অভিযোগ এনে বেশ কয়েকটি তথ্যপ্রমাণ তুলে ধরেন। তিনি করপোরেশন নির্বাচনের পুনঃতফসিল ও পুনঃনির্বাচন দাবি করেন। মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ও চসিকের তখনকার মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৯ জনকে বিবাদী করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর