বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বাবার গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাস: ছেলে শাহীন মজুমদারের প্রতি সাধারণ মানুষের আস্থা

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫ নং শুভপুর ইউনিয়নে আগাম নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিশেষ করে এই ইউনিয়নের সাধারণ মানুষের মুখে এখন একটিই নাম—জনবান্ধব নেতা শাহীন মজুমদার। এলাকার উন্নয়ন এবং সুখে-দুখে পাশে থাকায় তাকে আবারও নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায় ৫ নং শুভপুরের সর্বস্তরের মানুষ।

 

স্থানীয়দের মতে, শাহীন মজুমদার দীর্ঘ দিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। এলাকার তরুণ সমাজ ও মুরুব্বিদের কাছে তিনি একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

৫ নং শুভপুরের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন নেতৃত্ব চান যিনি এলাকার শৃঙ্খলা বজায় রাখবেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করবেন। এলাকাবাসীর দাবি, “শাহীন মজুমদার একজন পরীক্ষিত নেতা। আমরা তাকে আবারও নির্বাচনে দেখতে চাই এবং তার মাধ্যমেই শুভপুর ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।”

 

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, শাহীন মজুমদারের সমর্থনে স্থানীয় হাট-বাজার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা ততই জোরালো হচ্ছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন তাকে আগামী নির্বাচনে বিজয়ের পথে অনেক দূর এগিয়ে রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর