বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

প্রাকৃতিক উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

কোষ্ঠকাঠিন্যের জন্য বিশ্বে প্রতি বছর ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন বলে জানিয়েছে ক্লিভল্যান্ড ক্লিনিক। প্রতিষ্ঠানটির সেন্টার ফর হিউম্যান নিউট্রিশনের ডায়েটিশিয়ান কেন্দ্র উইকলি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিশেষজ্ঞ ডা: সমিতা গর্গ জানান, কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় রয়েছে যেগুলো দ্রুত মলত্যাগে সাহায্য করে আমাদের। পাশাপাশি জরুরি নিয়মিত ব্যায়াম ও ঘুমও।
মৌরির বীজ : কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে মৌরির বীজ। গবেষণা বলছে, মৌরিতে থাকা কিছু যৌগ হজমে সাহায্য করে, পেটের অস্বস্তি কমায় এবং সহজে মলত্যাগে সাহায্য করে। মৌরির বীজ খাবারের উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন বা চায়ের সাথে মিশিয়েও খেতে পারেন।
ব্যায়াম : এটা পেটের পেশী এবং অন্ত্রে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে। এতে মলত্যাগ সহজ হয়। খুব ভারী ব্যায়াম করতে হবে এমন নয়। দিনে নির্দিষ্ট সময় হাঁটলেও পাবেন উপকার। পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি।
ইসবগুলের ভুষি : ইসবগুলের ভুষি উপশম করতে পারে কোষ্ঠকাঠিন্য। শুরুতে কম করে খান এটি। প্রয়োজন অনুসারে ধীরে ধীরে বাড়ান। এক চা চামচ দিয়ে শুরু করুন, ধীরে ধীরে দিনে তিনবার এক টেবিল চামচ পর্যন্ত খেতে পারেন। তবে ইসবগুলের ভুষি খাওয়ার সময় পানি বেশি খেতে হবে।
আঁশযুক্ত খাবার : নিয়মিত মলত্যাগের জন্য খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার রাখতে হবে, যেমন বিভিন্ন ধরনের ডাল। মসুর ডাল, ছোলার ডাল খেতে পারেন নিয়মিত। এগুলোতে দ্রবণীয় ফাইবার থাকে যা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। তবে ডাল খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। কারণ কিছু ডাল হজম হওয়ার সময় গ্যাস তৈরি করে। তাই দিনে দেড় কাপের বেশি ডাল না খাওয়াই ভালো।
গমের তুষ : এটা খেলেও উপকার পাবেন। খাবারটি অন্ত্রে পানি এবং শ্লেষ্মা নিঃসরণ বাড়াতে পারে, যা মলকে নরম করে।
কিউই ফল : খাদ্য তালিকায় রাখতে পারেন কিউই ফল। ভিটামিন সিসমৃদ্ধ কিউইতে রয়েছে ফাইবার, পটাসিয়াম, ভিটামিন ই এবং ফোলেট। প্রতিদিন দুটি কিউই ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে অনেকটাই।
তিসির বীজ : এটাও খেতে পারেন নিয়মিত। স্বাস্থ্যকর চর্বি রয়েছে এতে, যা এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের ভালো উৎস এই বীজ। প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ খাওয়া খেতে পারেন তিসির বীজ। ইন্টারনেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর