বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় নির্বাচনে বিজয় পেয়েছি : শাহজাহান ওমর

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ বলেন।

তিনি বলেন, আমি কাঠালিয়া রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। আমি সবাইকে চিনি এবং জানি।

প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভায় অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ফুল দিয়ে তাকে বরণ করেন। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) কাঠালিযা উপজেলায শুভ আগমণ উপলক্ষে বিজযী সংবর্ধনা প্রধান।

বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শাজাহান ওমর (বীর উত্তম), বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপাজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন সরকার।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাঠালিযা উপজেলা পরিষদের সম্মানিত চেযারম্যান ও কাঠালিযা উপজেলা আওযামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মো: এমাদুল হক মনির। source : nayadiganta

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর