বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

প্রথম দিনে ১ হাজার ৬৪ টি মনোনয়ন বিক্রি করেছে আ’লীগ

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার ১৮ নভেম্বর প্রথম দিনে ১ হাজার ৬৪ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

সন্ধ্যায় তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের আজ প্রথম দিন ছিল ১৮ নভেম্বর শনিবার। বিকাল ৫টা পর্যন্ত মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৫০ জন। মোট আ্যয় হয়েছে ৫ কোটি ২৫ লক্ষ টাকা যা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি বাবদ। এর বাইরেও আপনারা অবগত আছেন অনলাইনেও এই কার্যক্রম অব্যাহত আছে। যার মাধ্যমে আজকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন নেতা। সেখানে আয় হয়েছে ৭ লক্ষ টাকা।

বিপ্লব বড়ুয়া বলেন, সর্বমোট ১ হাজার ৫০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ১২৫ জন, রাজশাহী বিভাগে ১৬৯ জন, রংপুর বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, সিলেট বিভাগে ৫৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০৫ জন সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যার অর্থমূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন। এসময় তিনিও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান এবং সাধারণ সম্পাদক বিএম সাহাব উদ্দিন আজম উপস্থিত ছিলেন।

এরপর নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর