বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে তদারকি কমিটি গঠন

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়।

পলিথিনের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিশ্চিত করতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন বিভাগ)। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্মসচিব (পরিবেশ-১), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।

আগামী ১ নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ করতে সারা দেশের কার্যকর কার্যক্রমগুলো তদারকি করবে কমিটি। এটি সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনে মাঠও পরিদর্শন করবে।

পাশাপাশি পরিবেশ অধিদফতর আলাদা কমিটি গঠন করবে। এই কমিটি বিকাল ৫টার পর কার্যকরী কার্যক্রমের প্রতিদিনের হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের কমিটির কাছে পাঠাবে।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর