বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব: অপু বিশ্বাস

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই পরকীয়ার ঘোর বিরোধী। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’

এবার ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে ক্ষোভের কথা শোনা গেল অপুর কণ্ঠে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু। যেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।

সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করতে বলা হয় অপু বিশ্বাসকে। যেখানে তিনি শাকিব খানকে  ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে সম্বোধন করেন।  সুত্র: আরটিভি অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর