বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

পবিত্র আশুরা ১৭ জুলাই

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

বাংলাদেশের আকাশে আজ শনিবার কোথাও ১৪৪৬ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সে হিসেবে ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, আজ ২৯ জিলহজ ১৪৪৫ হিজরি, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ অবস্থায়, আগামীকাল রোববার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জুলাই সোমবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ১০ মহররম ১৪৪৬ হিজরি, ২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর