বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

নৌকা-পদ্মা সেতুর আদলে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

আগামী সোমবার (১৩ নভেম্বর) খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় ব্যাপক সাজ-সজ্জার প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌকা ও পদ্মা সেতুর আদলে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা থাকলেও পরিবর্তন হয়েছে সফরসূচি। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী সোমবার (১৩ নভেম্বর) দিন চূড়ান্ত করা হয়েছে। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ১০ দিন ধরে খুলনা মহানগর, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি, বর্ধিত ও কর্মীসভার আয়োজন করছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, চার থেকে পাঁচ দিন আগে সার্কিট হাউজ মাঠে আবাহনী ক্রীড়া চক্রের সামনে নৌকা ও পদ্মা সেতুর আদলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। মাঠও তৈরি করা হচ্ছে। জনসভাস্থলে আগত নেতাকর্মীদের জন্য সার্কিট হাউজ মাঠে রাখা হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ টয়লেট। সার্কিট হাউজের আশপাশের সড়কগুলোতে কার্পেটিং করা হচ্ছে। সার্কিট হাউজের চারপাশের ড্রেনের কাভারগুলো রঙ করা হচ্ছে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। নেতাকর্মীরাও উজ্জীবিত। খুলনার মহানগর, থানা ও ওয়ার্ডপর্যায়ে প্রতিনিয়ত চলছে কর্মীসভা, প্রস্তুতি সভা। ব্যানার ও তোরণে সেজেছে গোটা নগরী। খুলনা সার্কিট হাউজ মাঠে নৌকা ও পদ্মা সেতুর আদলে চলছে মঞ্চ তৈরির কাজ।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর